Notification texts go here Contact Us Buy Now!

গুগল একাউন্ট অন্য ডিভাইস থেকে লগআউট করতে হয় কিভাবে?


প্রায়ই আমাদের নিজের ফোনে ডেটা না থাকলে কিংবা আমাদের ফোন এর সমস্যা থাকলে আমরা আমাদের বন্ধুর ফোন কিংবা কম্পিউটার থেকে আমাদের অনলাইন একাউন্টে লগইন করে থাকি। আবার ঘটনাক্রমে মাঝে মাঝে ঐ ফোন থেকে একাউন্ট লগআউট করার কথা ভুলে যাই। গুগল একাউন্টও এর ব্যতিক্রম নয়। এরকম পরিস্থিতিতে আমরা চিন্তায় পড়ে যাই সে আমার একাউন্ট এর অপব্যবহার করবে না তো! তাছাড়া আমাদের গুগল একাউন্টে সেভ থাকা বিভিন্ন ডেটা সিঙ্ক হয়ে সেই ডিভাইসে সেভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা এরকম পরিস্থিতিতে পরেন তাদের সমস্যা সমাধানের জন্যই এই আর্টিকেল। এই আর্টিকেল এ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার নিজের ডিভাইস ব্যবহার করে অন্য ডিভাইস থেকে আপনার গুগল একাউন্ট লগআউট করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল।


অন্য ডিভাইস থেকে আপনার গুগল একাউন্ট লগআউট করতে নিচের স্টেপ সমুহ ফলো করুন।


প্রথমেই গুগলে প্রবেশ করে গুগল হোম পেজের টপ রাইট কর্নারে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করে আগে দেখুন আপনি যে একাউন্টটি অন্য ডিভাইস থেকে লগআউট করতে চান সেটা সিলেক্ট করা আছে কি না, যদি না থাকে তাহলে যে একাউন্টটি অন্য ডিভাইস থেকে লগআউট করতে চান সেটা সিলেক্ট করে নিন। আপনার টার্গেট একাউন্টটি প্রধান একাউন্ট হিসেবে অ্যাক্টিভ করার পর আবার প্রোফাইল আইকনে ট্যাপ করে "ম্যানেজ ইউর গুগল একাউন্ট" অপশনে ট্যাপ করুন, তাহলে আপনার গুগল একাউন্ট ম্যানেজার ওপেন হবে।


গুগল একাউন্ট ম্যানেজার ওপেন হলে একাউন্ট ম্যানেজারের উপরের দিকে থাকা ট্যাব বার থেকে সিকিউরিটি ট্যাবে প্রবেশ করে নিচের দিকে স্ক্রল করে দেখুন সেখানে "ইউর ডিভাইসেস" নামে একটি সেকশন আছে সেখানে আপনি কোন কোন ডিভাইস থেকে লগইন করেছিলেন সেগুলো দেখাবে। লগইন থাকা ডিভাইসের ফুল লিস্টে যাওয়ার জন্য এবং সাইন আউট করার অপশন পাবার জন্য সেকশনের নিচে থাকা "ম্যানেজ ডিভাইসেস" অপশনে ট্যাপ করুন তাহলে আপনার লগইন থাকা ডিভাইসের পুরো লিস্ট দেখাবে।


লগইন থাকা ডিভাইসের পুরো লিস্ট ওপেন হলে দেখবেন সেখানে আপনার বর্তমান অ্যাক্টিভ থাকা ডিভাইসটি বাদে বাকি ডিভাইস গুলোর নামের পাশে থ্রি ডট মেনু আছে। আপনি যে ডিভাইস থেকে সাইন আউট করতে চান সেটার নামের পাশে থাকা থ্রি মেনুতে ক্লিক করে "সাইন আউট" অপশনে ক্লিক করুন। তাহলেই সেই ডিভাইস থেকে সাইন আউট হয়ে যাবে।

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.