Notification texts go here Contact Us Buy Now!

টুইটার একাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করতে হয় কিভাবে?


অনলাইন একাউন্ট সিকিউর রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো টু স্টেপ ভেরিফিকেশন, এতে একাউন্ট লগইন এর সময় সঠিক পাসওয়ার্ড ইনপুট করার পর টেক্সট এসএমএস এর মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে আবারো ভেরিফাই করতে হয়। এতে করে কেউ আপনার পাসওয়ার্ড অ্যাকসেস করতে পারলেও একাউন্ট অ্যাকসেস করার জন্য এসএমএস এ আসা কোড ব্যবহার করে আবারো ভেরিফাই করতে হয়, এতে একাউন্ট এর সিকিউরিটি অনেক অংশে বৃদ্ধি পায়। আপনি যদি আপনার একাউন্ট সিকিউর রাখতে চান তাহলে আপনারও উচিত একাউন্ট লগইন এর জন্য টু স্টেপ ভেরিফিকেশন এনাবল রাখা। পূর্ববর্তী আর্টিকেল গুলোতে গুগল এবং ফেসবুকে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। গুগল কিংবা অন্যান্য জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মতো টুইটারেও টু স্টেপ ভেরিফিকেশন এর সুবিধা আছে। ফেসবুকের মতো টুইটারেও এই অপশনটি টু ফ্যাক্টর অথেনটিকেশন নামে পরিচিত। তো আপনি যদি আপনার টুইটার একাউন্ট এ টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করতে চান তাহলে এই আর্টিকেল ফলো করতে পারেন।


বিঃদ্রঃ টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করার আগে অবশ্যই আপনার টুইটার একাউন্টে একটি ইমেইল অ্যাড্রেস যুক্ত থাকতে হবে। তাই আগে থেকে যদি আপনার টুইটার একাউন্টে ইমেইল অ্যাড্রেস যুক্ত করা না থাকে তাহলে সেটিংস>>একাউন্ট>>ইমেইল অপশনে গিয়ে একটি ইমেইল অ্যাড্রেস যুক্ত করুন তার পর নিচের পদ্ধতি অনুসরণ করে টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করুন।


মোবাইল এবং ডেক্সটপ উভয় ডিভাইস দিয়ে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করতে হয় সেটাই আমি দেখব। বর্তমানে স্মার্টফোন ইউজার অনেক বেশি তাই প্রথমে মোবাইল ডিভাইস দিয়ে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করতে হয় সেটা জেনে নেওয়া যাক, আর্টিকেলের নিচের দিকে কিভাবে ডেক্সটপ ডিভাইস দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করতে হয় সেটা দেখানো হবে।


মোবাইল ডিভাইস দিয়ে

স্মার্টফোন দিয়ে টুইটারে টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করার পদ্ধতি আমি টুইটারে মোবাইল অ্যাপ থেকে দেখাবো। আপনারা চাইলে একই ভাবে স্মার্টফোন ব্রাউজার থেকে টুইটারে গিয়েও টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করতে পারবেন। স্মার্টফোন দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।


স্টেপ ১: প্রথমেই টুইটারের মোবাইল অ্যাপ ওপেন করে টপ লেফট কর্নারে থাকা প্রোফাইল আইকন এ ক্লিক করে সেটিংস এবং প্রাইভেসি অপশনে ক্লিক করুন।

স্টেপ ২: সেটিংস এবং প্রাইভেসি পেজ থেকে এবার একাউন্ট সেটিংসে প্রবেশ করুন।

স্টেপ ৩: এবার একাউন্ট সেটিংস ওপেন হলে সেখান থেকে সিকিউরিটি সেটিংস ওপেন করুন।

স্টেপ ৪: এবার সিকিউরিটি সেটিংস থেকে টু ফ্যাক্টর অথেনটিকেশন অপশন এ ক্লিক করুন।

স্টেপ ৫: এবার টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি হিসেবে টেক্সট মেসেজ অপশন এর পাশে থাকা চেকবক্সে ক্লিক করুন।

স্টেপ ৬: এবার টু স্টেপ ভেরিফিকেশন সেটআপ পেজে গেট স্টার্টেড বাটন এ ক্লিক করুন।

স্টেপ ৭: টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করার আগে অবশ্যই প্রথমে পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে ফেলুন।

স্টেপ ৮: এবার আপনার ফোন নম্বর ভেরিফাই করতে হবে। ফোন নম্বর ভেরিফিকেশন কোড সেন্ড করার জন্য সেন্ড কোড বাটনে ক্লিক করুন।

স্টেপ ৯: এবার আপনার ফোন নম্বরে পাঠাতে ভেরিফিকেশন কোড দিয়ে ফোন নম্বর ভেরিফাই করুন।

স্টেপ ১০: ফোন নম্বর ভেরিফাই হলেই আপনার কাজ শেষ। এবার আপনাকে একটি স্ট্রং রিকভারি পাসওয়ার্ড দেওয়া হবে। যখন কোনো কারণে আপনি ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে পারবেন না তখন এই পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন, তাই এই পাসওয়ার্ড টি নিরাপদে সংরক্ষণ করুন এবং সবশেষে গট ইট বাটনে ক্লিক করে সকল স্টেপ পূর্ণ করুন।


ডেক্সটপ ব্রাউজার থেকে

ডেক্সটপ থেকে টুইটার একাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করার জন্য আপনি যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করে নিচের স্টেপ সমুহ ফলো করতে পারেন।


স্টেপ ১: প্রথমে আপনার পছন্দের কোনো ওয়েব ব্রাউজার থেকে টুইটারে প্রবেশ করে বাম সাইটবারে থাকা more অপশনে ক্লিক করুন।

স্টেপ ২: more অপশনে ক্লিক করলে একটি মেনু ওপেন হবে, মেনুতে থাকা অপশনগুলো থেকে সেটিংস এবং প্রাইভেসি অপশনে ক্লিক করুন।

স্টেপ ৩: এবার সেটিংস ওপেন হলে একাউন্ট সেটিংস থেকে সিকিউরিটি সেটিংসে প্রবেশ করুন।

স্টেপ ৪: সিকিউরিটি সেটিংসে প্রবেশ করার টু ফ্যাক্টর অথেনটিকেশন অপশনে ক্লিক করুন।

স্টেপ ৫: টু ফ্যাক্টর অথেনটিকেশন এর অপশন গুলোর মধ্য থেকে টেক্সট মেসেজ অপশন এর পাশে থাকা চেকবক্স এ ক্লিক করুন।

স্টেপ ৬: এবার টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার প্রসেস চালু করার জন্য গেট স্টার্টেড বাটনে ক্লিক করুন।

স্টেপ ৭: টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করার জন্য অবশ্যই প্রথমে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, তো আপনার পাসওয়ার্ড ইনপুট করে ভেরিফাই বাটনে ক্লিক করুন।

স্টেপ ৮: এবার আপনার ফোন নম্বর ভেরিফাই করতে হবে। ফোন নম্বর ভেরিফিকেশন কোড সেন্ড করার জন্য সেন্ড কোড বাটনে ক্লিক করুন।

স্টেপ ৯: এবার আপনার ফোন নম্বরে পাঠাতে ভেরিফিকেশন কোড দিয়ে ফোন নম্বর ভেরিফাই করুন।

স্টেপ ১০: ফোন নম্বর ভেরিফাই হলেই আপনার কাজ শেষ। এবার আপনাকে একটি স্ট্রং রিকভারি পাসওয়ার্ড দেওয়া হবে। যখন কোনো কারণে আপনি ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে পারবেন না তখন এই পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন, তাই এই পাসওয়ার্ড টি নিরাপদে সংরক্ষণ করুন এবং সবশেষে গট ইট বাটনে ক্লিক করে সকল স্টেপ পূর্ণ করুন।

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.