Notification texts go here Contact Us Buy Now!

বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম সহ PDF Download করুন

কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে বিজয় কিবোর্ড সবচাইতে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি কিবোর্ড। বাংলাদেশে যত ধরনের সরকারী বেসরকারী অফিস ও আদালত রয়েছে প্রায় সব অফিসেই কম্পিউটারে টাইপ করার ক্ষেত্রে বিজয় কীবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। বিজয় কিবোর্ডের জনপ্রিয়তার কারণ হচ্ছে বিজয় কিবোর্ড দিয়ে যেকোন ধরনের যুক্তবর্ণ নিখুতভাবে টাইপ করা যায়।

অন্যান্য কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করা সম্ভব হলেও যুক্তবর্ণ টাইপ করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তাছাড়া বিজয় কিবোর্ড সফটওয়ার ব্যবহার করে একসাথে Unicode এ অনলাইনে টাইপ করার সুবিধা থাকায় কম্পিউটার টাইপিস্টরা বিজয় কিবোর্ডকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।
বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম সহ PDF Download করুন



বর্তমানে অধিকাংশ চাকরির ক্ষেত্রে বাংলা ও ইংলিশ টাইপ বাধ্যতামূলভাবে জানতে হয়। বেশীরভাগ সরকারী বেসরকারী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে কম্পিউটারে জানার বিষয়টি উল্লেখ থাকে। এ ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ লোকজন কম্পিউটার মোটামুটি জানে কিন্তু টাইপ না জানার কারনে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করতে পারে না। তাছাড়া কিছু অধঃস্তন চাকরি রয়েছে (যেমন-অফিস সহকারী, অফিস সহকারী ও কাম-কম্পিউটার ওপারেট এবং স্টোনোগ্রাফার) যেগুলোতে টাইপ ভালোভাবে জানা না থাকলে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করা সম্ভব হয় না।




এছাড়া যারা অনলাইলে বাংলায় ব্লগিং করতে চান কিংবা ফেইসবুকে লেখালেখি করতে চান তাদের অবশ্যই বিজয় বাংলা টাইপিং জানা থাকতে হবে। অভ্র কিবোর্ড দিয়ে ছোটখাটো কোন বিষয়ে লেখা সম্ভব হলেও বড় ধরনের কোন আর্টিকেল দ্রুতার সহিত লেখার জন্য অবশ্যই বিজয় কিবোর্ড ব্যবহার করতে হবে।

এগুলো আপনার কাজে লাগতে পারে
আজকের পোস্টের শুরু দিকে আমরা বিজয় কিবোর্ডে টাইপ শেখার কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তারপর বাংলা লেখার অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার পদ্ধতিগুলো দেখব। সবশেষে বিজয় কিবোর্ডের Layout এর মাধ্যমে অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার একটি PDF ফাইল শেয়ার করব।

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?

অধিকাংশ লোক অনলাইনে বিজয় কিবোর্ড এর সহজ টাইপিং পদ্ধতি খুঁজে থাকে। প্রকৃতপক্ষে সহজভাবে টাইপিং শেখার কোন নিয়ম বা পদ্ধতি নেই। বিশেষকরে বিজয় সফটওয়ার দিয়ে টাইপিং শিখতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য্য ধরে দীর্ঘদিন অনুশীলন করতে হবে। এ ক্ষেত্রে কেউ আপনাকে কোন ধরনের শর্টকার্ট নিয়ম শিখিয়ে দিলেও আপনি সেই নিয়ম অনুসরণ করে পরিপূর্ণভাবে টাইপ শিখতে পারবেন না। কোন কম্পিউটার এক্সপার্ট আপনাকে কম্পিউটারের প্রোগ্রাম ভালো করে শিখিয়ে দিতে পারলেও আপনার অনুশীলন ছাড়া অন্য কেই টিপস দিয়ে টাইপিং শিখিয়ে দিতে পারবে না। আমি নিজেও আপনাকে এই পোস্টের সাহায্যে টাইপ শিখাতে পারব না। আমি আপনাকে শুধুমাত্র টাইপ প্রেকটিস করার সহজ কৌশলগুলো বলে দেব। কিন্তু আপনার ধের্য্য আর অনুশীলন ছাড়া আমি আপনাকে টাইপ শিখাতে পারব না। তবে আশাকরি এই কৌশলগুলো আপনাকে দ্রুত টাইপ শিখাতে অনেক হেল্প করবে।

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ শেখা শুরু করবেন?

আপনি ইংরেজী টাইপ করা না জেনে প্রথমেই বাংলা টাইপ শিখতে যাবেন না। তাহলে কোনভাবে আপনি বাংলা টাইপ শিখতে পারবেন না। বাংলা টাইপ শিখার পূর্বের অবশ্যই আপনি ভালোভাবে ইংরেজী টাইপ আয়ত্ম করে নিবেন। যখন ইংরেজী টাইপ পুরোপুরি আয়ত্ম করে নিবেন তখন বাংলা টাইপ করা আপনার জন্য সহজ হবে। 

ইংরেজী টাইপ শেখা শুরু করার পূর্বে কিছু বিষয় জেনে নিতে হবে। কারণ টাইপের বেসিক থিয়রি না বুঝে টাইপ করতে শুরু করলে কোন লাভ হবে। নিয়ম না মেনে টাইপ করলে সারা জীবন টাইপ করেই যাবেন কিন্তু টাইপের গতি বৃদ্ধি পাবে না। 
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?
উপরের চিত্র হতে আপনার হাতের সবগুলো আঙ্গুল এর নাম ভালোভাবে শিখে নিন। এ বিষয় টাইপের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও টাইপ করার সময় প্রয়োজন পড়বে।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?
উপরের চিত্রটি ভালোভাবে দেখুন। এখানে আপনার হতে কোন আঙ্গুল কম্পিউটার কিবোর্ডের কোথায় বসাতে হবে সেটি নির্দেশ করছে। নিচের চিত্রটি দেখলে আপনারা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?
উপরের চিত্রে যেভাবে কিবোর্ডে হাতের আঙ্গুল বসানো হয়েছে ঠিক সেইভাবে আপনার হাতে প্রতিটি আঙ্গুল কিবোর্ডে বসাতে হবে। প্রথমে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল Space Bar, তর্জনী আঙ্গুল J অক্ষরে, মধ্যমা K অক্ষরে, অনামিকা L অক্ষরে এবং কনিষ্টা P অক্ষরে বসাতে হবে। আপনার ডান হাত দ্বারা কিবোর্ডের ডানপাশের অন্যান্য বাটনগুলো স্পর্শ করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)। তারপর বাম হাতের বৃদ্ধা আঙ্গুল Space Bar, তর্জনী আঙ্গুল F অক্ষরে, মধ্যমা D অক্ষরে, অনামিকা S অক্ষরে এবং কনিষ্টা A অক্ষরে বসাতে হবে। ডান হতের মত বাম হাত দিয়েও কিবোর্ডের বামপাশে থাকা অন্যান্য বাটনগুলো স্পর্শ করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)।

এভাবে কমপক্ষে ৭-১০ দিন প্রেকটিস করতে থাকুন। একটি জিনিস মনেরাখবেন টাইপ করার ক্ষেত্রে হাত কিবোর্ড হতে না উঠিয়ে টাইপ করার চেষ্টা করবেন। শুরুর দিকে এ কাজটি অনেক কঠিন মনেহলেও ধিরে ধিরে একদম পানিরমত সহজ হয়ে যাবে।

যখন আপনি ইংরেজি টাইপে দক্ষ হয়ে উঠবেন এবং কম্পিউটার কিবোর্ডের কোন বাটন কোথায় আছে ভালোভাবে জেনে যাবেন তখন বাংলা টাইপ শুরু করবেন। বাংলা টাইপ শেখার ক্ষেত্রে কিবোর্ডে বাংলা লেখা আছে এমন কিবোর্ড ব্যবহার করবেন। কিভাবে বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করতে হয় সে বিষয়ে বিস্তারিত নিচের টেবিলে এবং PDF ফাইলে পেয়ে যাবেন।

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা লেখা শুরু করবেন?

সাধারণত বাজারে বিভিন্ন ধরনের বাংলা কিবোর্ড পাওয়া যায়। আপনি বাজার থেকে কেনার সময় অবশ্যই বিজয় Layout এর একটি কিবোর্ড কিনে নিবেন। নিচের চিত্রে বিজয় কিবোর্ড এর Layout দেখুন। 
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা লেখা শুরু করবেন?
আপনার যদি কম্পিউটার না থাকে তারপরও আপনি চাইলে শুধুমাত্র একটি কিবোর্ড দিয়ে কম্পিউটার টাইপিং শুরু করতে পারেন। তারপর মোটামুটি শিখা হয়েগেলে যেকোন কম্পিউটারে বসে প্রেকটিস করে নিজের অভীজ্ঞতা নিজেই যাচাই করে নিতে পারবেন।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা লেখা শুরু করবেন?
কম্পিউটারের সামনে বসে টাইপ করার ক্ষেত্রে বাকা হয়ে না বসে সোজা হয়ে বসে কম্পিউটারের স্ক্রিনের দিকে থাকিয়ে টাইপ করার চেষ্টা করবেন। শুরুর দিকে কম্পিউটার স্ক্রিনে থাকিয়ে টাইপ করা কঠিন মনে হতে পারে। তবে দীর্ঘদিন ধরে প্রেকটিস করতে থাকলে আপনি নিজেও একজন অভীজ্ঞ টাইপিস্ট হয়ে উঠবেন।

বিজয় কীবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ টাইপ করার নিয়ম
অ = Shift+F আ = G+F ই = G+D ঈ = G+(Shift+D) উ = G+S
ঊ = G+(Shift+S) ঋ = G+A এ = G+C ঐ = G+(Shift+C) ও = X
ঔ = G+(Shift+X)

বিজয় কীবোর্ড দিয়ে বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপ করার নিয়ম
ক = J খ = Shift+J গ = O ঘ = Shift+O ঙ = Q
চ = Y ছ = Shift+Y জ = U ঝ = Shift+U ঞ = Shift+I
ট = T ঠ = Shift+T ড = E ঢ = Shift+E ণ = Shift+B
ত = K থ = Shift+K দ = L ধ = Shift+L ন = B
প = R ফ = Shift+R ব = H ভ = Shift+H ম = M
য = W র = V ল = Shift+V শ = Shift+M ষ = Shift+N
স = N হ = I ড় = P ঢ় = Shift+P য় = Shift+W
ৎ = Shift+/ ং = Shift+Q ঃ = / ঁ = Shift+7

বিজয় কীবোর্ড দিয়ে বাংলা কার চিহ্ন টাইপ করার নিয়ম
া = F ি = D ী = Shift+D ুূ = Shift+S ৃ = A
ে = C ৈ = Shift+C ৗ= Shift+X রেফ = Shift+A ্ = G (হসন্ত)
্য = Shift+Z ্র = Z (র-ফলা) । = Shift+G (দাড়ি)

বিজয় কীবোর্ড দিয়ে বাংলা যুক্তবর্ণ টাইপ করার নিয়ম
দ্ম (দ+ম)= L+G+M ট্ট (ট+ট) = T+T ন্ঠ = (Shift+B)+G+(Shift+T)
ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) ক্ষ্ম (ক্ষ+ম) = J+G+(Shift+N)+G+M ক্ত (ক+ত) = J+G+k
হ্ম (হ+ম) = I+G+M জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I) ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U
ত্র (ত+র-ফলা)= k+Z হৃ (হ+ ঋ) = I+ শু (শ+ু) = (Shift+M)+S
ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y ব্ব (ব+ব) = H+G+H ত্ত (ত+ত) = K+G+K
ক্র (ক+র-ফলা) = J+Z দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H) ক্স (ক+স) = J+G+N
ক্ম (ক+ম) = J+G+M দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) ঙ্গ (ঙ+গ) = Q+G+O
গ্ম (গ+ম) = O+G+M ঙ্ক (ঙ+ক) = Q+G+J ঙ্খ (ঙ+খ) = Q+G+(Shift+J)
ত্থ (ত+থ) = K+G+(Shift+K) ত্ম (ত+ম) = K+G+M ত্ত্ব (ত+ত+ব) = K+G+K+G+H
ত্র (ত+র-ফলা)= k+Z হৃ (হ+ ঋ) = I+ শু (শ+ু) = (Shift+M)+S
ক্র (ক+র-ফলা) = J+Z দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)
ক্স (ক+স) = J+G+N ক্ম (ক+ম) = J+G+M ঙ্গ (ঙ+গ) = Q+G+O
গ্ধ (গ+ধ) = O+G+(Shift+L) গ্ম (গ+ম) = O+G+M ঙ্ক (ঙ+ক) = Q+G+J
ঙ্খ (ঙ+খ) = Q +G+(Shift+J) ন্থ (ন+থ) = B+G+(Shift+K) ন্ম (ন+ম) = B+G+M
ন্ধ (ন+ধ) = B+(Shift+L) ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L) ম্ন (ম+ন) = M+G+B
শ্ম (শ+ম) = (Shift+M)+G+M ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J ষ্প (ষ+প) = (Shift+N)+G+R
ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B) ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M স্থ (স+থ) = N+G+(Shift+K)
স্ক্র = N+G+J+Z হ্ন (হ+ন) = I+G+B স্ফ (স+ফ) = N+G+(Shift+R)

বিজয় কিবোর্ড এর সম্ভাব্য সকল যুক্তবর্ণ টাইপ করার নিয়ম
ক + ট (J+G+T) = ক্ট -> ডক্টর ক + ষ (J+G+Shift+N) = ক্ষ -> পরীক্ষা
ক + ষ + ণ (J+G+Shift+N+G+Shift B) = ক্ষ্ণ -> তীক্ষ্ণ ক +ষ +ম (J+G+Shift+N+G+M) = ক্ষ্ম -> সূক্ষ্ম
ক + ষ + ব (J+G+Shift+N+G+B) = ক্ষ্ব -> সাক্ষ্বর ক + ট + র (J+G+T+G+V ) = ক্ট্র -> অক্ট্রয়
ক + ত (J+G+K) = ক্ত -> ডাক্তার ক + র (J+G+V) = ক্র -> চক্র
ক + ল (J+G+Shift+V) =ক্ল -> ক্লান্ত ক + স (J+G+N) = ক্স -> বাক্স
খ + র (Shift+J+G+V)= খ্র খ + য (Shift+J+G+W) = খ্য
খ + র (Shift+J+G+V)= খ্র গ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য
গ + র (O+G+V) = গ্র -> গ্রহণ গ + ধ (O+G+Shift+L) =গ্ধ -> মুগ্ধ
গ + ন + য (O+G+B+G+W) =গ্ন্য -> যুগ্ন্য গ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য
ঘ + ন (Shift+O+G+B) = ঘ্ন ঘ + য (Shift+O+G+W)= ঘ্য
ঘ + র (Shift+O+G+V)= ঘ্র ঙ + খ (Q+G+Shift+J) = ঙ্খ -> শঙ্খ
ঙ + ক = (Q+G+J) = ঙ্ক ঙ + ক + ত (Q+G+J+G+K) = ঙ্ক্ত
ঙ + ক + য (Q+G+J+G+W ) = ঙ্ক্য ঙ + গ (Q+G+O) = ঙ্গ
ঙ + গ + ঙ (Q+G+O+G+W) = ঙ্গ্য ঙ + ম ( Q+G+M) = ঙ্ম
চ + ছ + য (Y+G+Shift+Y+G+W) = চ্ছ্য চ + ছ + র (Y+G+Shift+Y+G+V ) = চ্ছ্র
চ + ব (Y+G+H)= চ্ব চ + চ (Y+G+Y) = চ্চ
চ + ছ (Y+G+Shift+Y) = চ্ছ চ + ছ + ব (Y+G+Shift+Y+G+H)= চ্ছ্ব
জ + ঞ (U+G+I) = জ্ঞ -> জ্ঞান জ + ব (U+G+H) = জ্ব ->জ্বর
জ + জ + ব (U+G+U+G+H) = জ্জ্ব -> উজ্জ্বল জ + ঝ (U+G+Shift+U)= জ্ঝ
জ + ঘ + য (U+G+Shift+O+G+W)= জ্ঘ্য ঞ + চ (I+G+Y) = ঞ্চ -> কাঞ্চন
ঞ + ছ (Shift+I+G+Y)= ঞ্ছ ঞ + জ (Shift+I+G+U) =ঞ্জ -> ইঞ্জিল
ঞ + চ ( Shift+I+G+Y) =ঞ্চ ট + ট (T+G+T) = ট্ট -> চট্টগ্রাম
ট + ম (T+G+M) = ট্ম -> কুট্মল ট + ব (T+G+H) = ট্ব -> খট্বা
ড + ব (E+G+H)= ড্ব ড + য (E+G+W)= ড্য
ড + র (E+G+V)= ড্র ঢ + য (E+G+W) = ঢ্য
ঢ + য (Shift+E+G+W)= ঢ্য ঢ + র (Shift+E+G+W) = ঢ্র
ণ + ঠ (Shift+B+G+Shift+T) = ণ্ঠ -> কণ্ঠ ণ + য় (B+G+W) = ণ্য
ণ + ণ (B+G+B) = ণ্ণ ণ + ড + র (Shift+B+G+E+G+V)= ন্ড্র
ত + ন (K+G+B) = ত্ন ত + ত + য (K+G+K+G+W) = ত্ত্য
ত + র + য (K+G+V+G+W)= ত্র্য ->ত্র্যন ত + ব (K+G+H)= ত্ব
ত + থ (K+G+Shift+K) = ত্থ থ + ব (Shift+K+G+H) = থ্ব
থ + য (Shift+K+G+W) = থ্য -> কথ্য থ + র (Shift+K+G+V) = থ্র -> থ্রি
দ + ব (L+G+H) = দ্ব দ (Shift+S) = দূ -> দূত
দ + দ + ব (L+G+L+G+H) = দ্দ্ব দ + ধ (L+G+Shift+L) =দ্ধ -> বিদ্ধা
দ + ভ ( L+G+Shift+H) = দ্ভ -> অদ্ভুত দ + ম (L+G+M) = দ্ম
ধ + ন (Shift+L+G+B) = ধ্ন ধ + য (Shift+L+G+W) = ধ্য
ধ + র (Shift+L+G+V) = ধ্র ন + ট (B+G+T) = ন্ট
ন + ট + য (B+G+T+G+W) = ন্ট্য ন + ড + র (B+G+E+G+V) = ন্ড্র
ন + ড (B+G+E)= ন্ড ন + ত + ব (N+G+K+G+H) = ন্ত্ব
ন + ত + র + য (B+G+K+G+V+G+W) = ন্ত্র ন + থ (B+G+I) = ন্থ
ন + দ ( B+G+L) = ন্দ ন + দ + র (B+G+L+G+V) = ন্দ্র
ন + ধ + য (B+G+Shift+L+G+W) = ন্ধ্য প + ট (R+G+T) = প্ট
প + র (R+G+V) = প্র প + য (R+G+W ) = প্য
ফ + ল (Shift+R+G+Shift+V) = ফ্ল ফ + ব (Shift+R+G+H) = ফ্ব
ফ + র (Shift+R+G+V) = ফ্র ব + ধ (H+G+Shift+L) = ব্ধ
ব + দ (H+G+L)= ব্দ ব + ধ (H+G+Shift+L)= ব্ধ
ব + ব (H+G+H) = ব্ব ব + ল (H+G+Shift+V) = ব্ল
ভ + র (Shift+H+G+V) = ভ্র -> ভ্রমন ভ + ব (Shift+H+G+H) = ভ্ব
ম + প + র (M+G+R+G+V) = ম্প্র ম + ভ (M+G+Shift+H) = ম্ভ
ম + ল (M+G+Shift+V) = ম্ল য + র (W+G+V) = য্র
র + ক (V+G+J) = র্ক র + ত + র (V+G+K+G+R) = র্ত্র
র + ম (V+G+M) = র্ম র + জ + য (V+G+U+G+W) = র্জ্য
র + ত + র (V+G+K+G+V) = র্ত্র র + ধ + ব (V+G+Shift+L+G+H) = র্ধ্ব
র + শ + ব (V+G+Shift+M+G+H) = র্শ্ব ল + ল (Shift+V+G+Shift+V) = ল্ল
ল + ব (Shift+V+G+H) = ল্ব ল + য (Shift+V+G+W) = ল্য
শ + ন (Shift+M+G+B) = শ্ন শ + র (Shift+M+G+V) = শ্র
শ + ম (Shift+M+G+M) = শ্ম ষ + ট(Shift+N+G+T) = ষ্ট
ষ + ঠ (Shift+N+G+Shift+T) = ষ্ঠ -> শ্রেষ্ঠ ষ + ণ (Shift+N+G+Shift+B) = ষ্ণ -> কৃষ্ণ
স + ট + র (N+G+T+G+V) = স্ট্র স + ত + র (N+G+K+G+V) = স্ত্র
স + ত + ব (N+G+K+G+H) = স্ত্ব স + থ (N+G+Shift+K) = স্থ -> স্থান
স + থ + য (N+G+Shift+K+G+W) = স্থ্য ->স্বাস্থ্য স + ব (N+G+H) = স্ব
হ + ম (I+G+M) = হ্ম হ + ন (I+G+B) = হ্ন
হ+ র (I+Z) = হ্র

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF Download

পোস্টের শুরুর দিকে বলেছিলাম যে, পোস্টের শেষের অংশে আমরা বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম এর PDF ফাইল শেয়ার করব। আমাদের PDF ফাইলটি SuttonyMJ ফন্টে তৈরি করা হয়েছে। আপনি চাইলে এটি PDF ফাইল এর পাশাপাশি MS Word ফরমেটের ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম এর PDF Download করতে হলে আমাদের পোস্ট ফেইসবুক এ শেয়ার করতে হবে। ফেইসবুক শেয়ার করলেই লক করা অপশনটি অটোমেটিক সরে যাবে এবং ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। আসলে আমরা চাই আপনার একটি শেয়ার এর মাধ্যমে অন্যরা যাতে আমাদের পোস্টটি পড়ে উপকৃত হতে পারে।

[lock]Download PDF[/lock]

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.